আল্লাহ তাআলার ৯৯ নামের ফজিলত ও অর্থসহ। এক মিনিটে আল্লাহ তাআলার ৯৯ নাম শুনুন। 99 names of Allah | আল্লাহর ৯৯ নাম pdf



ফেইসবুক থেকে ক্লিক ☞☞ এক মিনিটে আল্লাহ তাআলার ৯৯ নাম শুনন



 




ক্লিক করে গুগল ড্রাইভ এর মাধ্যমে ডাউনলোড করুনঃ-👉 আল্লাহর ৯৯ নাম pdf 👍


হিহ মুসলিম শরীফে আছে যে ব্যক্তি ৯৯ টি গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পাঠ করবে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে|

মানুষ প্রতি নিয়তো নানা রকমের কষ্ট_ক্লেশ পেরেশানী দুশ্চিন্তা ও জটিল বিষয়ের সম্মুখীন হয়ে পড়ে । তখন সে আশ্রয় নিবে আল্লাহর রহমতের ছায়ার নিচে, সে ছায়া পড়ে আছে আল্লাহর নানা সিফাতি বা গুণবাচক নামের তাৎপর্যের মধ্যে ।


ইসলামের মধ্যে আল্লাহর নাম ও গুণাবলির উপর পূর্ণ জ্ঞান না থাকলে তা কোনো ব্যাক্তি কে মুমিন এবং পরিপূর্ণ ভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ দেয়না।



আল্লাহর ৯৯ নাম এবং এর ফজিলতঃ-


১.  আল্লাহ (الله)  – Allah


ফযিলত: যেই ব্যক্তি প্রতি দিন এক হাজার বার ‘ইয়া আল্লাহ ! পাঠ করবে , ইনশাআল্লাহ্ তাঁর মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একীন ও দৃঢ়তা অর্জন করতে পারবে। কোন দূরারোগ্য রোগি ব্যাক্তি যদি অত্যাধিক পরিমাণে ‘ ইয়া আল্লাহ ’ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যো লাভের জন্য দোয়া করে , তা হলে সে আরোগ্য লাভ করবে। ইনশাআল্লাহ 


২. আর-রাহমানু (الرحمن) – অসীম দয়ালু, পরম করুণাময়, কল্যাণময়


Ar- Rahman


>The One who has plenty of mercy for the believers and the blasphemers in this world and especially for the believers in the hereafter...

>The Most Merciful..


ফযিলত :- প্রত্যহ প্রতি নামাজের পরে ১শত বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ 


৩. আর-রাহীমু (الرحيم) – বড় দয়াবান, বড় মেহেরবান, অতি দয়ালু


Ar- Rahim


>The One who has plenty of mercy for the believers...

>The most Compassionate...


ফযিলত: কেউ এ নাম প্রত্যহ নামাযান্তে ১শত বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ-বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়। ইনশাআল্লাহ 


৪. আল-মালিকু (الملك) – সর্বকর্তৃত্বময়, অধিপতি, প্রকৃত বাদশা, মালিক


Al- Malik

>The One Whose Dominion is clear from imperfection, the One with the complete Dominion...

>The Monarch, the King...


ফযিলত: যেই ব্যক্তি প্রত্যহ ফজর বাদ '' ইয়া মালিকু'' অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী/অনেক টাকা পয়সার মালিক করে দিবেন। ইনশাআল্লাহ 


৫. আল-কুদ্দুস (القدوس) – নিষ্কলুষ, মন্দ থেকে মুক্ত, অতি পবিত্র


Al- Quddus

>The One who is pure from any imperfection and clear from children and adversaries....

>The Holy one..


ফযিলত: যেই ব্যক্তি প্রত্যহ জাওয়ালের (দুপুরের সূর্য ঢলে যাওয়ার) পরে এ পবিত্র নাম মোবারক বেশি করে পাঠ করবেন, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রূহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে…।


৬. আস-সালামু (السلام) – নিরাপত্তা -দানকারী, শান্তি- দানকারী, ত্রাণকর্তা,,ত্রু“টিহীন, দোষমুক্ত


As - Salam

>The One who is free from every imperfection...

>The Peace , The Tranquility...


ফযিলত:- যেই ব্যক্তি অধিক পরিমানে এই নাম পড়বে, সে সকল ধরনের  বিপদ-আপদ থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ । ১১৫ বার এই নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফুঁ দিলে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। ইনশাআল্লাহ 


৭. আল-মু’মিনু (المؤمن) – ঈমান ও নিরাপত্তাদানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী


Al-Mu’min

>The One who witnessed for Himself that no one is God but Him. And He witnessed for His believers that they are truthful in their belief that no one is God but Him....

>The One with Faith...

>The Faithful, The Trusted....


ফযিলত:- আল্লাহ তাআলার ৯৯ নামের মধ্যে যে কোন ব্যক্তি ভয়ের সময়ে ৬৩০বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন। ইনশা আল্লাহ যেই ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে, আল্লাহ তাআলা তাকে জাহেরী-বাতেনী নিরাপত্তা দান করবে। ইনশাআল্লাহ 


৮. আল-মুহাইমিনু (المهيمن) – রক্ষাকারী, প্রতিপালনকারী, অভিভাবক


Al-Muhaymin

>The One who witnesses the saying and deeds of His creatures....

>The Protector...

>The vigilant, the controller...


ফযিলত: যেই ব্যক্তি গোসল করে দুই রাকাত নামায পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে ১০০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার জাহের-বাতেন পবিত্র করে দেবেন। আর যেই ব্যক্তি ১১৫ বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে। ইনশাআল্লাহ 


৯. আল-আজীজু (العزيز) – অপরাজেয়, পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত


Al-‘Aziz

>The Defeater who is not defeated....

>The Mighty..

>The Almighty, the powerful...


ফযিলত:- আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি ৪০ দিন ৪০ বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ফজরের পর ৪১ বার পাঠ করবে, তার কোন কিছুর উপর নির্ভর করতে হবেনা। এবং অপমানের পর সম্মান লাভ করবে।


১০. আল-জাব্বারু  (العزيز)  – সর্বাধিক পরাক্রমশালী, মহাপ্রতাপশালী,অতীব মহিমান্বিত


Al-Jabbar


>The One that nothing happens in His Dominion except that which He willed.....

>The all Compelling....


ফযিলত: যেই ব্যক্তি সকাল সন্ধ্যা বেলায় ২২৬ বার এই নাম পড়বে, সে জালেমের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদ থাকিবে।যেই ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পরবে মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে। ইনশাআল্লাহ  এবং তার প্রতি সম্মান প্রদর্শন করবে। 



১১. আল-মুতাকাব্বিরু (المتكبر) – বড়ত্ব ও মহিমার অধিকারী, সর্বশ্রেষ্ঠ, অহংকারী, গৌরবান্বিত


Al - Mutakabbir

>The One who is clear from the attributes of the creatures and from resembling them.....

>The Haughty, the Majestic...

>The Imperious...


ফযিলত:- আল্লাহর  ৯৯ নামের মধ্যে যেই ব্যক্তি এই নাম মোবারক বেশি পরিমাণে পড়বে, আল্লাহ তাকে লোক চক্ষে বড় ও সম্মানি করে রাখবেন। যদি প্রতি কাজের শুরুতে এই নাম মোবারক অধিক মাত্রায় পড়তে থাকবে, ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে।


১২. ইয়া খালিকু (الخالق) – সৃষ্টিকর্তা


Al- Khaliq


>The One who brings everything from non-existence to existence....

>The Creator, the Maker....


ফযিলত:- যেই ব্যক্তি এক টানা সাত দিন পর্যন্ত একশত বার করে এ নাম পড়বে , ইনশাআল্লাহ সে সকল বিপদ-আপদ হইতে মুক্ত থাকবে । যেই ব্যক্তি সর্বদা এই নাম পড়বে। আল্লাহ তাআলা  তার জন্য এমন এক জন ফেরেশতা পয়দা করে দেন, যে তার পক্ষ নিয়ে  ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে।


১৩. আল বারি’উ (البارئ) – প্রাণদানকারী


Al- Bari"

>>The Creator who has the Power to turn the entities.....

>>The Creator, the Artificer....


ফযিলত:- কোন বন্ধ্যা স্ত্রী মহিলা যদি ৭ দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার ( আল বারি’উল মুছা’ওয়িরু ) পড়ে,,তাহলে ইনশাআল্লাহ্ সে সন্তানবতী হবে।


১৪. আল মুছাওয়ি’রু (المصور) – সুরতদাতা, আকৃতি-দানকারী


Al - Musawwir

>>>The One who forms His creatures in different pictures.

>>The Fashioner

>>>The Organizer, the Designer


ফযিলত:- কোন বন্ধ্যা স্ত্রী মহিলা লোক  যদি সাত দিন পর্যন্ত রোযা রাখেন, এবং পানি দ্বারা ইফতার করেন এবং ২১ বার (আল বারি’ওল মুছা’ওয়িরু) পড়ে,, তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে।


১৫. আল-গাফ্ফারু (الغفار) – ক্ষমাশীল ও আবৃতকারী


Al - Ghaffar

>>The One who forgives the sins of His slaves time and time again.

>>>The Forgiver

 

ফযিলত:- যেই ব্যক্তি জুমার নামাজের পরে একশত বার এই নাম পাঠ করবে,, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবেন। আর যে ব্যক্তি রোজ আছরের পরে ( ইয়া গফ্ফারুগ ফির লি ) পড়বে , ইনশা আল্লাহ সে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের দল ভুক্ত হবে। ইনশা আল্লাহ্



১৬. আল- কাহ্হারু (القهار) – সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক


Al - Qahhar

>>>The Subduer who has the perfect Power and is not unable over anything.

>>>The Almighty, the Dominant


ফযিলতঃ- আল্লাহর ৯৯  নামের মধ্যে যেই ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় এই নাম পাঠ করে, তা হলে তার দুনিয়ার ভালোবাসা  কমতে থাকবে এবং আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ভালবাসা বৃদ্ধি পাবে ।


১৭. আল-ওয়াহ্হাবু (الوهاب) – সবকিছুর দাতা


Al- Wahhab

>>>The One who is Generous in giving plenty without any return.

 >>> The Donor, the Bestower


ফযিলত: যেই ব্যক্তি অনাহার ও দারিদ্রের মধ্যে দিন কাটায়,, সে ব্যাক্তি  যদি এ নাম পাঠ করে অথবা লিখে সাথে রাখে, অথবা চাশত নামাজের শেষ সেজদায় চল্লিশ বার পড়ে, তা হলে আল্লাহ তা ''য়ালা তার অভাব দূর করে দিবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর সে যদি কোন বিশেষ অভাবে পতিত হয় তা হলে যেন ঘর বা মসজিদ এর আঙ্গিনায় তিন বা সেজদা করে হাত উঠিয়ে একশ বার এ না পড়ে, তা হলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে।


১৮. আর-রাজ্জাকু (الرزاق) – মহান রুজিদাতা


Ar-Razzaq

>>>>The Provider, the Sustainer


ফযিলত :- যেই ব্যক্তি ফযরের নামাজের পূর্বে ঘরের চার কোনায় ১০/১০ বার করে এ নাম পড়ে ফুঁ দিবে, ইনশাআল্লাহ তার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামীন  খুলে দিবেন; তার গ্রহে রোগ-ব্যাধি, অভাব-অনটন কখনও প্রবেশ করবেনা। গৃহের ডান কোণ থেকে ফুঁ দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে।


১৯. আল-ফাত্তাহু (الفتاح) – মহান বিপদ দূরকারী


Al- Fattah

>>>>The One who opens for His slaves the closed worldly and religious matters.

>>>The Opener,

the Reveler


ফযিলত:- যেই ব্যক্তি ফযরের নামাযের পর উভয় হাত বুকের উপর বেঁধে ৭০ বার এ নাম পাঠ করবে,, ইনশা আল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তি মান হয়ে থাকবে।


২০. আল-আলীমু (العليم) – বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী


Al- ‘Alim


– The Knowledgeable;

The One nothing is absent from His knowledge.


– The all Knowing,

the Omniscient


ফযিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ, তার নিকট আল্লাহ তা’আলা ইলম ও মা’রেফাতের দরজা খুলে দিবে। ইনশাআল্লাহ 


২১. আল-কাবিযু (القابض) – রুজি সংকীর্ণকারী


Al- Qabid

>>The One who constricts the sustenance.

>>>The Contractor,

The Restrainer, the Recipient.


ফযিলত :- যেই ব্যক্তি রুটির চার লোকমার উপর এই নাম লিখে ৪০ দিন পর্যন্ত আহার করবে, সেই ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা তৃষ্ণা, জখম যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে। ইনশাআল্লাহ্



২২. আল-বাসিতু (الباسط) – রুজি বৃদ্ধিকারী


Al-Basit

>>>>The One who expands and widens...

>>>The Expander, He who expands..


ফযিলত:- যেই ব্যক্তি চাশতের নামাজের পরে আকাশের দিকে হাত তুলে রোজ দশ বার এ নাম পড়বে এবং মুখ মন্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দিবেন, সে আর অন্যের মুখাপেক্ষী হবেনা ।



২৩. আল-খাফিযু (الخافض) – অবনতকারী


Al -Khafid

>>>The One who lowers whoever He willed by His Destruction.

>>>The Abaser, the Humbler


ফযিলত: আল্লাহ তাআলার ৯৯ নামের মধ্যে যেই ব্যক্তি রোজ ৫০০ বার এই নাম পাঠ করবে, আল্লাহ তাআলা  তাহার অভাব অনাটন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ, যাবতীয় মুশকিল দূর করে দিবেন। আর যেই ব্যক্তি তিনটি রোজা রাখবেন এবং ৪র্থ এক জায়গায় বসে সত্তর বার এ নাম পড়বে, ইনশা আল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে।


২৪. আর-রাফি’উ (الرافع) – উচ্চে স্থাপনকারী


Ar-Rafi

>>>The One who raises whoever He willed by His Endowment.

>>>The Raiser, the Exalter


ফযিলত: যেই ব্যক্তি প্রতি মাসের ১৪ তারিখ  রাত্রের অর্ধেক রাত্রিতে একশত বার এ নাম পাঠ করবে আল্লাহ তাকে মাখলুক থেকে অমুখা পেক্ষী এবং ধনী বানিয়ে দিবেন।


২৫. আল-মু’ইজ্জু (المعز) – সম্মানদাতা


Al-Mu’iz


>>> He gives esteem to whoever He willed, hence there is no one to degrade Him;..

>>>The Honorer, the Exalter...


ফযিলত: আল্লাহ তাআলার ৯৯ নামের মধ্যে যেই ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পর চল্লিশ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহাকে মানুষের নিকট সম্মানি ও প্রতাপশালি বানিয়ে দিবেন


২৬. আল-মুযিল্লু (المذل) – অবমাননাকারী


Al-Muzil

>>>Degrades whoever he willed, hence there is no one to give him esteem....

>>>The Abaser, the Degrader, the Subduer....


ফযিলত: যেই ব্যক্তি ৭৫ বার ইয়া মুযিল্লু পাঠ করে সিজদার মত নত হয়ে আল্লাহর নিকট দোয়া করবে। আল্লাহ তাআলা তাহাকে হিংসুক , জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবে। যদি কোন খাস শত্রু থাকে তা হলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমাকে অমুক ব্যক্তির অনিষ্ট থেকে রক্ষা কর। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এ দোয়া কবুল করবে।


২৭. আস-সামী’উ (السميع) – সবকিছু শ্রবণকারী


As -Sami


>>>The One who Hears all things that are heard by His Eternal Hearing without an ear, instrument or organ....

>>>The Hearer, The All hearing, all knowing...


ফযিলত: আল্লাহ তাআলার ৯৯ নামের মধ্যে যেই ব্যক্তি বৃহস্পতিবারে চাশতের নামাযের পর ৫০০বার কিংবা একশ অথবা পঞ্চাশ বার ‘ইয়া সামী’উ এই নামটি পাঠ করবেন, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ তাআলা  কবুল করবেন। এই নাম পাঠ করার মাঝে কারুর সাথে কোনো ধরনের  কথা বলবেন না। আর যেই ব্যক্তি বৃহস্পতিবার ফযরের সুন্নত ও ফরযের মাঝে এই নাম একশ বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন।


২৮. আল-বাছিরু (البصير) – সবকিছুর দর্শক


Al- Basir

>>>>The One who Sees all things that are seen by His Eternal Seeing without a pupil or any other instrument.....

>>>The Seer , The discerning, the All seeing....


ফযিলত: যেই ব্যক্তি জুমার নামাযের পর আল্লাহর ৯৯ নামের মধ্যে ১০০বার এই নাম পাঠ করবেন, আল্লাহ তায়ালা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবে।


২৯. আল-হাকামু (الحكم) – অটল বিচারক, মহা বিচারপতি, চুড়ান্ত হুকুমদাতা, হুকুমদাতা


Al- Hakam

>>>He is the Ruler and His judgment is His Word.

>>>The arbitrator, the Judge


ফযিলত: যেই ব্যক্তি শেষ রাতে অজু অবস্থায় ৯৯ বার এই নাম পাঠ করবেন, আল্লাহ তাআলা তাহার অন্তর কে ভেদ ও নূর দ্বারা ভরে দিবে। আর যেই ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞানহারা হয়ে যাবে, আল্লাহ পাক তার কলবে এলহাম দান করবেন।ইনশাআল্লাহ


৩০. আল-আদলু (العدل) – পরিপূর্ণ ইনসাফকারী 


Al-‘ Adl

>>> The One who is entitled to do what He does...

>>>The Justice,the equitable.

>>>The Just.


ফযিলত: যেই ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির ২০টি টুকরার উপর এ নাম লেখে আহার করবেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক কে তাহার অধীন করে দিবে।



৩১. আল-লাতীফু (اللطيف) – পরম স্নেহশীল, সকল গোপন বিষয়ে অবগত, সূক্ষ্মদর্শী


Al-Latif

>>>The Most Gentle, the Gracious...

>>>The One who is kind...


ফযিলত:- আল্লাহ তাআলার ৯৯ নামের মধ্যে যেই ব্যক্তি  ১৩৩দ বার ‘ইয়া লাতীফু’ পাঠ করবেন, ইনশা আল্লাহ তার রিজিকে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং তার সমস্ত কাজ উত্তম রূপে সম্পূর্ণ  হবে। যেই ব্যক্তি দারিদ্র্য ও অভাব অনটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ অথবা অন্য কোন প্রকারের বিপদে পতিত হবে, সে উত্তম রূপে অযু করে দুই রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে একশ বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূরন হবে।


৩২. আল-খাবিরু (الخبير) – মহাজ্ঞানী ও সতর্ক


Al-Khabir


>>The One who knows the truth of things....

>>>The Aware....

>>The Sagacious, One who is aware.....


ফযিলত:- আল্লাহ তাআলার ৯৯ নামের মধ্যে যেই ব্যক্তি সাত দিন পর্যন্ত এই নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশা আল্লাহ্ তার নিকট গোপন বিষয় উদঘাটিত হতে থাকবেন। যেই ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহেশাতে নফসানীর শিকার হবেন। সেই ব্যক্তি  যেন এই নাম অধিক পরিমাণে পাঠ করতে থাকেন, ইনশা আল্লাহ সে মুক্তি লাভ করবেন।


৩৩. আল-হালিমু (الحليم) – মহা ধৈর্যশীল


Al-Halim


>>The One who delays the punishment for those who deserve it and then He might forgive them.....

>>The Gentle. The most patient, the Clement....


ফযিলত: এই নাম কোন কাগজের মধ্যে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌঁত করবেন অথবা কোন কিছুর উপর ছিটিয়ে দিবেন, এতে করে তার উপর খায়র ও বরকত নাজিল হবেন এবং সকল ধরনের যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবেন।  ইনশাআল্লাহ 


৩৪. আল-‘আযিমু (العظيم) – অতীব মহান


Al-‘Azim


>>The One deserving the attributes of Exaltment, Glory, Extolment, and Purity from all imperfection.....

>>>The Great, Mighty...


ফযিলত:- আল্লাহ তাআলার ৯৯ নামের মধ্যে যেই ব্যক্তি এই নাম বেশি বেশি পাঠ করতে থাকবেন, ইনশা আল্লাহ সে অধিক পরিমাণে মান-মর্যাদা লাভ করবেন।


৩৫. আল-গাফুরু (الغفور) – মহা ক্ষমাশীল


Al-Ghafoor


>>The One who forgives a lot.

>>The Forgiving, the Pardoner.


ফযিলত:- যেই ব্যক্তি এই নাম অধিক মাত্রায় পাঠ করবেন ইনশা আল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবেন। ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবেন।  যেই ব্যক্তি সেজদার ভেতর (ইয়া রাব্বি গফির লী) ৩ বার পাঠ করবেন, আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গোনাহ মার্জনা করে দিবেন।


৩৬. আশ-শাকুরু (الشكور) – মহমূল্যায়নকারী


Ash-Shakur


>>The One who gives a lot of reward for a little obedience....

>>The Grateful, the Thankful.....


ফযিলত: যেই ব্যক্তি আর্থিক অভাব-অনটন   কিংবা অন্য কোন দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সেই ব্যক্তি আল্লাহ তাআলার  ৯৯ নামের মধ্যে এ নাম প্রত্যহ ৪১ বার পাঠ করলে ইনশা আল্লাহ তা থেকে মুক্তি লাভ করবেন।


৩৭. আল-আলিয়্যু (العلي) – সর্বোচ্চ


Al-‘Ali

>>>The One who is clear from the attributes of the creatures.....

>>The most high, the exalted....


ফযিলত: যেই ব্যক্তি এই নাম সর্বদা পাঠ করবেন এবং লিখে নিজের কাছে রাখবেন, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান.. স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবেন।।


৩৮. আল-কাবীরু (الكبير) – অতীব মহান


Al-Kabir

>>The One who is greater than everything in status.

>>>The great, the big.


ফযিলত: যেই ব্যক্তি চাকুরিচ্যুত হয়, সে ৭টি রোজা রাখবেন এবং প্রত্যহ ১ হাজার বার (ইয়া কাবীরু) পাঠ করবেন। ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবেন। ইনশা আল্লাহ 


৩৯. আল-হাফিযু (الحفيظ) – সকলের হেফাজতকারী


Al-Hafiz

>>>>The One who protects whatever and whoever He willed to protect.

>>>>The Guardian, the preserver.


ফযিলত: যেই ব্যক্তি অনেক পরিমানে।।ইয়া হাফিজু।। পাঠ করবেন এবং লিখে নিজের কাছে রাখবেন.. সে ইনশাআল্লাহ.. অবশ্যই সকল ধরনের ভয়-ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবেন।


৪০. আল-মুকিতু (المقيت)  – সকলের রুজি ও সামর্থদানকারী


Al-Muqit

>>>The One who has the Power.

>>>The maintainer, The Nourisher


ফযিলত: যেই ব্যক্তি কোন খালি পাত্রে ৭ বার এই নাম পাঠ করে ফুঁ দিয়ে নিজে তাতে পানি পান করবে, অথবা অন্যকে পান করাবেন কিংবা তা শুঁকবে, ইনশা আল্লাহ তার মনের আশা পূর্ণ হবে।




৪১. আল হাসীবু (الحسيب) – সকলের পর্যাপ্ততাদানকারী


Al-Hasib


>The One who gives the satisfaction….

>The noble, The Reckoner….


ফযিলত: যেই কোন ব্যক্তি বা জিনিষের ভয়ে ভীত হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে ৮ দিন পর্যন্ত সকাল সন্ধ্যা বেলা ৭০ বার করে ।।।হাসবিয়াল্লাহুল হাসীবু।।।পাঠ করবে, সে ইনশা আল্লাহ সকল জিনিষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন।


৪২. আল জালীলু (الجليل) – মহিমান্নিত


Aj-Jalil


>The One who is attributed with greatness of Power and Glory of status….


>The Majestic. The honorable, the exalted….


ফযিলত: যেই ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এই নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমানে…. ইয়া জালীলু…পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাআলা তাকে আলেম, সালেহ্ ( নেককার )  লোকের মধ্যে সম্মান দান করবেন।


৪৩. আল-কারিমু (الكريم) – মহান দাতা


Al-Karim


>The One who is clear from abjectness….

>The most generous, the Bountiful….


ফযিলত: যেই ব্যক্তি রোজ শোইবার সময় ""ইয়া কারীমু"" পাঠ করতে করতে শয়ন করবেন, আল্লাহ তাআলা তাকে আলেম , সালেহ্ ( নেককার ) লোকদের মধ্যে সম্মান দান করবেন।


৪৪. আল-রাকীবু (الرقيب) – মহান অভিভাবক


Ar-Raqib

>>The One that nothing is absent from Him. Hence it’s meaning is related to the attribute of Knowledge…..

>>The Guardian, the watchful….

>>Watcher….


ফযিলত: যেই ব্যক্তি নিজ পরিবার-পরিজন এবং মাল - সম্পদের উপর ৭ বার এ নাম পড়ে ফুঁ দিবে এবং রোজ এই রূপ করবে, আর ""ইয়া রাকীবু"" অজীফা করে নিবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। ইনশাআল্লাহ 


৪৫. আল-মুজীবু (المجيب) – দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী


Al-Mujib

>>The One who answers the one in need if he asks Him and rescues the yearner if he calls upon Him….

>>The Responder…..

>> The respondent, one who answers….


ফযিলত: যেই ব্যক্তি অধিক পরিমানে ""ইয়া মুজীবু"" পাঠ করবে, ইনশা আল্লাহ্ তার দোআ আল্লাহ তাআলা কবুল করতে থাকবেন। ইনশাআল্লাহ 


৪৬. আল-ওয়াসি’উ (الواسع) – প্রশস্ততার অধিকারী


Al-Wasi’


>>The Englober. The enricher, the Omnipresent, the Knowledgeable…..


ফযিলত: যেই ব্যক্তি বেশি পরিমানে ""ইয়া ওয়াসি’উ"" পাঠ করতে থাকবে, ইনশা আল্লাহ্ তাকে আল্লাহ তা’আলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। ইনশাআল্লাহ 


৪৭. আল-হাকীমু (الحكيم) – মহা হেকমতের মালিক


Al-Hakim

>> The One who is correct in His doings….

>>>The most Wise, the Judicious…..


ফযিলত: যেই ব্যক্তি অধিক পরিমাণে "ইয়া হাকিমু" নাম পাঠ করবেন, আল্লাহ পাক তাহার নিকট ইলম ও হিকমতের দরজা খুলে দিবেন। যেই ব্যক্তির কোন কাজ পুরো হতে চায় না, সে যদি এ নাম নিয়মিত ভাবে পড়তে থাকে, তা হলে তার সেই কাজ ইনশা আল্লাহ্ আল্লাহ তাআলা পুরো করে দিবেন।। 


৪৮. আল-ওয়াদুদু (الودود) – বড় স্নেহশীল


Al-Wadud

>>>The Affectionate, the Loving….


ফযিলত: যেই ব্যক্তি এক হাজার বার ""ইয়া ওয়াদুদু"" পাঠ করে খাদ্য দ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সংগে বসে আহার করবে, তা হলে ইনশা আল্লাহ্ স্বামী এবং স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পারিক ভালবাসা বেড়ে যাবে।


৪৯. আল-মাজীদু (المجيد) – মহা গৌরবমন্ডিত


Al-Majid


>>The One who is with perfect Power, High Status, Compassion, Generosity and Kindness….

>>The Glorious, the exalted…..


ফযিলত: যেই ব্যক্তি কোন কষ্ট দায়ক ব্যাধি, যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে ১৩, ১৪ ও ১৫ তারিখ রোযা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমানে এই নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ  এতে করে সে আরোগ্য লাভ করবে।।।


৫০. আল-বাইছু (الباعث) – মৃতকে জীবনদানকারী


Al-Ba’ith


>> The One who resurrects for reward and/or punishment…..

>>>The Resurrector, the Raiser from death…..


ফযিলত: যেই ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে ১০১ বার ""ইয়া বা’ইছু"" পাঠ করবে ইনশা আল্লাহ্ তার অন্তর ইলম ও হেকমত দ্বারা পরিপূর্ণ হবে।।



৫১. আশ-শাহীদু (الشهيد) – উপস্থিত ও দর্শক


Ash-Shahid

>>> The One who nothing is absent from Him.….

>>>The Witness…


ফযিলতঃ- যার স্ত্রী বা সন্তান-সন্ততি অবাধ্য সেই ব্যক্তি  তাদের কপালের উপর হাত রেখে (অতি ভোরে) ২১ বার ‘ইয়া সাহীদু’ পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য সন্তান বাধ্য গত হবে।


৫২. আল-হাক্ক (الحق) – হক ও অবিচল


Al-Haqq

>>>The One who truly exists….

>>> The Truth, the Just….


ফযিলত: যেই ব্যক্তি ৪ কোন বিশিষ্ট কাগজের প্রতি কোনায় <>আল হাক্কু<> লেখে সেহরীর সময় কাগজ খানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উচু করে দোয়া করবে, ইনশা আল্লাহ্ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবেন এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবেন।।


৫৩. আল-ওয়াকীলু (الوكيل) – মহান কার্য সম্পাদনকারী


Al-Wakil

>>The One who gives the satisfaction and is relied upon…..

>>>The Guardian, the Trustee…


ফযিলত: যেই ব্যক্তি আসমানি বিপদের আশংকায় ভীত হয়ে পড়বেন, সেই ব্যক্তি  যেন বেশি মাত্রায় ~~ইয়া ওয়াকীলু~~ পাঠ করতে থাকে এবং এই নামকেই তার উকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবেন।


৫৪. আল-কাবিয়্যু (القوي) – মহাশক্তিমান


Al-Qawee


>> The One with the complete Power….

>>>The powerful, the Almighty, The Strong..


ফযিলত: যেই ব্যক্তি বাস্তবেই মজলুম ও দুর্বল এবং সবদিক থেকে অক্ষম ও পরাভূত। সেই ব্যক্তি  যেন জালেমকে ঠেকাবার জন্য এই নাম বার বার পাঠ করেন। এতে করে ইনশা আল্লাহ সে নিরাপদে থাকবেন, কিন্তু সাবধান! এই আমল যেনো খামাখা না করা হয়।


৫৫. আল-মাতিনু (المتين) – কঠিন শক্তিধর


Al-Matin

>>>The One with extreme Power which is un-interrupted and He does not get tired….

>>>The Strong, the Firm…


ফযিলত: যেই মহিলার বাচ্চাকে খাওয়ানোর মতো দুধ হয় না ওই মহিলাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালেই ইশা আল্লাহ্ তার খুব দুধ হবে বাচ্চাকে খাওয়ানোর জন্য।


৫৬. আল-অলীয়্যু (الولي) – সহানুভূতিশীল, সাহায্যকারী


Al-Walee


>>>The Supporter, the Friend, the Defender the master….


ফযিলত: যেই ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল-চলন ও কথা বার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশা আল্লাহ তাহার স্বভাব সুন্দর হয়ে উঠবে।


৫৭. আল-হামীদু (الحميد) – প্রশংসার যোগ্য


Al-Hamid

>>>The praised One who deserves to be praised….

>>>>The Praiseworthy , the Commendable…..


ফযিলত: যেই ব্যক্তি এক টানা ৪৫ দিন পর্যন্ত নিয়মিত ভাবে একা একা ৯৩ বার এই নাম পাঠ করবে, তার মন্দ স্বভাব গুলো ইনশা আল্লাহ দূরীভূত হয়ে যাবে ।




৫৮. আল-মুহ্ছী (المحصي) – স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী


Al-Muhsi

>>The One who the count of things are known to him.

>>The Counter


ফযিলতঃ যেই ব্যক্তি ২০ টুকরো রুটির উপর প্রত্যহ ২০ বার এই নাম পাঠ করে দম করবে এবং আহার করবেন  সমস্ত মাখলুক তাহার কথা মানতে শুরু করবেন।


৫৯. আল-মুবদি’উ (المبدئ) – প্রথম সৃষ্টিকারী


Al-Mubdioo

>>The One who started the human being. That is, He created him…

>>>The Beginner.. the Creator…The Originator


ফযিলতঃ যেই ব্যক্তি সেহরির সময় গর্ভবতী মহিলার পেটের উপর হাত রেখে ৯৯ বার ‘ইয়া মুবদি’উ নাম পাঠ করবেন, ইনশা আল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবেনা।


৬০. আল-মুঈদু (المعيد) – দ্বিতীয় বার সৃষ্টিকারী


Al-Mu’eed

>>> The One who brings back the creatures after death.

>>>The Restorer, the Resurrector.


ফযিলতঃ কোনো হারানো ব্যক্তি কে ফিরে পেতে হলে যখন বাড়ির সবাই শুয়ে পড়বেন, তখন ঘরের ৪ কোনায় ৭০ বার করে ‘ইয়া মু’ঈদু’ নাম পাঠ করবেন, ইনশা আল্লাহ ৭ দিনের মধ্যে সেই ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছেন তা জানা যাবে।


৬১. আল-মুহ্য়ী (المحيي) – জীবনদানকারী


Al-Muhyee


>>>The One who took out a living human from semen that does not have a soul. He gives life by giving the souls back to the worn out bodies on the resurrection day and He makes the hearts alive by the light of knowledge.

>>>The Bestower, the Life Giver.


ফযিলতঃ যেই ব্যক্তি রোগ গ্রস্থ সে অধিক পরিমাণ এ নাম পড়তে থাকবেন অথবা অন্য কোন রুগ্ন ব্যক্তির গায়ে দম করবেন, ইনশা আল্লাহ সে সুস্থ হয়ে উঠবেন। যেই ব্যক্তি ৯৯ বার ‘আল মুহ্য়ী’ পাঠ করে নিজের শরীরে দম করবেন, সে যাবতীয় বাধা-বন্ধক বা বন্দী অবস্থা থেকে নিরাপদে থাকবেন। ইনশা আল্লাহ 


৬২. আল-মুমীতু (المميت) – মৃত্যুদানকারী


Al-Mumeet

>>>The One who renders the living dead.

>>>The Bringer of Death.

>>>The Death Giver.


ফযিলতঃ যেই ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকেনা। শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে। এতে করে ইনশা আল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে।


৬৩. আল-হাইয়্যু (الحي) – চিরজীবন্ত


Al-Hayy

>>>The One attributed with a life that is unlike our life and is not that of a combination of soul, flesh or blood.

>>>The Living. The Alive, the ever living.


ফযিলতঃ যেই ব্যক্তি প্রত্যহ ৩ হাজার বার আল-হাইয়্যু পাঠ করতে থাকবেন।। সে ইনশা আল্লাহ কখনও রোগ গ্রস্থ হবেনা। যেই ব্যক্তি এই নাম চীনা বরতনের উপর মেশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুঁয়ে পান করবেন অথবা অন্য কোনো রুগী ব্যক্তি কে পান করাবেন, ইনশা আল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবেন।


৬৪. আল-কাইয়্যুম (القيوم) – সবার রক্ষাকর্তা ও পরিচালক


Al-Qayyum

>>>>The One who remains and does not end.

>>>The Self-Subsistent, The Eternal, the Self Sustaining.


ফযিলতঃ যেই ব্যক্তি অধিক পরিমানে আল-কাইয়্যুম পাঠ করতে থাকবেন, মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবেন,, যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করেন, তাহলে সেই ব্যক্তি  সচ্ছল হয়ে উঠবেন,, যেই ব্যক্তি ফযর বা সূর্যদয় পর্যন্ত ""ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম"" পাঠ করতে থাকবেন,, ইনশা আল্লাহ্ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবেন।


৬৫. আল-ওয়াজিদু (الواجد) – সবকিছু পাওয়ার অধিকারী


Al-Wajid

>>>The Rich who is never poor. Al-Wajd is Richness.

>>>The all perceiving, the Opulent, the Finder.


ফযিলতঃ যেই ব্যক্তি আহারের সময় "ইয়া ওয়াজিদু" নাম পাঠ করবেন, ইনশা আল্লাহ্ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবেন।


৬৬. আল-মাজিদু (المحيط) – শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের অধিকারী


Al-Maajid

>>The Illustrious, the Magnificent


ফযিলতঃ- যেই ব্যক্তি একা একা এই নাম পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, ইনশাআল্লাহ তার কলবের মধ্যে আল্লাহ তাআলার নূর প্রকাশিত হতে থাকবেন।


৬৭. আল-ওয়াহেদুল আহাদু (الواحد) – এক ও একক


Al-Wahid

>>>The One without a partner.

>>>The One, the Unique.


ফযিলতঃ- যেই ব্যক্তি রোজ ১হাজার বার ""আল ওয়াহিদুল আহাদু"" পাঠ করতে থাকবেন, ইনশা আল্লাহ্ তার অন্তর থেকে মাখলুকের ভয় অথবা ভালবাসা দূর হয়ে যাবে। যেই ব্যক্তির সন্তান হয়না সে যদি এ নাম লিখে নিজের সংগে রাখে, তা হলে তার নেককার সন্তান নসীব হবে ইনশা আল্লাহ।


৬৮. আস-সামাদু (الصمد) – অমুখাপেক্ষী


As-Samad

>>>The Master who is relied upon in matters and reverted to in ones needs.


>>>The Perfect, the Eternal.


ফযিলতঃ- যেই ব্যক্তি সেহরির সময় সিজদায় গিয়ে ১১৫ বা ১২৫  বার এ নাম পাঠ করবেন, সে ইনশাআল্লাহ, জাহেরি বাতেনি সত্যতা লাভ করবেন। যেই ব্যক্তি অযু অবস্থায় এ নাম পড়তে থাকবেন, সেই ব্যক্তি কখনও মাখলুকের মুখাপেক্ষা হবেন না। ইনশাআল্লাহ 


৬৯. আল-কাদিরু (القادر) – শক্তিমান


Al-Qadir

>>>>The One attributed with Power.

>>> The Able, the Capable, the Omnipotent.


ফযিলতঃ- যেই ব্যক্তি ২ রাকাত নামাজ পড়ে ১০০ বার "আল-কাদিরু" পাঠ করবে.. আল্লাহ তাহার শত্র“কে লাঞ্ছিত অপদস্থ করে দিবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় অথবা তাহার কাজে কোন কঠিন বাধা এসে যায়। সেই ব্যাক্তি যদি ৪১ বার ‘ইয়া কাদিরু’ পাঠ করেন, তাহলে তাহার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবেন। ইনশা আল্লাহ


৭০. আল-মুকতাদিরু (المقتدر) – পূর্ণ শক্তির অধিকারী


Al-Muqtadir

>>>The One with the perfect Power that nothing is withheld from Him.

>>>The Capable, The all Powerful


ফযিলতঃ- যেই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে অধিক মাত্রায় আল-মুকতাদিরু পাঠ করতে থাকবেন, কিংবা কম পক্ষে ২০ বার পাঠ করবে, ইনশা আল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সু-সম্পূর্ণ  হবে।


৭১. আল-মুকাদ্দিমু (المقدم) – প্রথমে এবং আগে সম্পাদনকারী


Al-Muqaddim

>>>He makes ahead what He wills.

>>>The Presenter, The Advancer, The Expediter


ফযিলতঃ- যেই ব্যক্তি যুদ্ধের সময় "আল মুকাদ্দিমু" বেশি পরিমানে পাঠ করতে থাকবেন, আল্লাহ তাআলা তাহাকে অগ্রে থাকার তওফীক দান করবে এবং শত্রু“দের থেকে হেফাজতে রাখবেন। আর যেই ব্যক্তি সদা-সর্বদা এই নাম পাঠ করতে থাকবেন, ইনশা আল্লাহ সে আল্লাহ অনুগত ও ফরমাবরদার হয়ে যাবে।


৭২. আল-মু’আখ্খিরু (المؤخر) – পশ্চাতে এবং পরে সম্পাদনকারী


Al-Mu’akhkhir

>>>The One who delays what He wills.

>>>The Fulfiller, the keeper behind, The Deferrer


ফযিলতঃ- যেই ব্যক্তি অধিক পরিমানে আল-মু’আখ্খিরু পাঠ করতে থাকবেন ইনশা আল্লাহ্ তাহার সত্যিকারে তওবা নসীব হবে। যেই ব্যক্তি প্রত্যহ নিয়মিত ভাবে ১০০বার এই নাম পড়বে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, যে সে তা ছাড়া স্থির থাকতে পারবে না।


৭৩. আল-আউয়ালু (الأول) – সর্বপ্রথম


Al-‘Awwal

>>>The One whose Existence is without a beginning.

>>>The First


ফযিলতঃ- যেই ব্যক্তির কোনো ছেলে হয়না সেই ব্যক্তি ৪০ দিন পর্যন্ত প্রত্যহ ৪০ বার আল-আউয়ালু পাঠ করবেন।  ইনশা আল্লাহ তাহার মনের মকসুদ পূর্ণ হবেন। যেই ব্যক্তি মুসাফির.. সে জুমার দিন ১ হাজার বার এই নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘে ও নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবেন ইনশাআল্লাহ 


৭৪. আল-আখিরু (الأخر) – সর্বশেষ


Al-‘Akhir

>>>The One whose Existence is without an end.

>>>The Last


ফযিলতঃ- যেই ব্যক্তি রোজ ১ হাজার বার আল-আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশা আল্লাহ গায়রুল্লাহ্ মহব্বত দূর হয়ে যাবেন এবং সমগ্র জীবনের গোনাহ ও ত্রু“টি বিচ্যুতির কাফফারা হবে। সর্বশেষে সে উত্তম মৃত্যু।। হুসনে খাতেমা।। বরণ করবেন ইনশাআল্লাহ 


৭৫. আজ-জাহিরু (الظاهر) – প্রকাশ্য


Az-Zahir

>>The Apparent, the Exterior, The Manifest

>>>The One that nothing is above Him and nothing is underneath Him, hence He exists without a place.


ফযিলতঃ যেই ব্যক্তি এশরাকের নামাজের পর ৫০০ বার আজ-জাহিরু পাঠ করবেন, আল্লাহ তাআলা তাহার চোখে রোশনি এবং অন্তরে নূর দান করবেন। ইনশাআল্লাহ 


৭৬. আল-বাতিনু (الباطن) – গুপ্ত


Al-Batin

>>>The Hidden, the Interior, the Latent


ফযিলতঃ- যেই ব্যক্তি প্রত্যহ ৩৩ বার ইয়া বাতিনু পাঠ করবেন, ইনশা আল্লাহ্ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবেন এবং তাহার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি হবেন। যেই ব্যক্তি ২ রাকাত নামাজ আদায় করে (হুয়াল আউয়ালু ওয়াল আখীরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়ু ‘আলা কুল্লিা শাইইন কাদীর) পাঠ করবেন তার সকল অভাব অনাটন ও যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যাবেন।


৭৭. আল-ওয়ালিউ (الوالي) – অভিভাবক


Al-Wali

>>The One who owns things and manages them.

>>The Governor, The Ruler, The Master


ফযিলতঃ- যেই ব্যক্তি অধিক মাত্রায় আল-ওয়ালিউ পাঠ করবেন, সে ইনশা আল্লাহ্ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবেন। চীনা পাত্রে এই নাম লেখে তাতে পানি ভরে সেই পানি বাড়ির মধ্যে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকবেন, কাউকে বশ করতে ইচ্ছা করলে এই নাম এগার বার পাঠ করবেন। ইনশা আল্লাহ সে অনুগত হয়ে যাবেন।


৭৮. আল-মুতা’আলী (المتعالي) – সবচেয়ে বুলন্দ ও উচ্চ


Al-Muta’ali

>>The One who is clear from the attributes of the creation.

>>>The Exalted, The most high, one above reproach.


ফযিলতঃ যেই ব্যক্তি অধিক পরিমানে এই নাম পাঠ করবেন  ইনশা আল্লাহ তাহার যাবতীয় সংকট দূরী ভূত হয়ে যাবেন। যে স্ত্রী লোক হায়েয অবস্থায় এই নাম বেশী মাত্রায় পড়বে, ইনশা আল্লাহ তার কোনো কষ্ট হবেনা।


৭৯. আল-বাররু (البر) – চূড়ান্ত সদ্ব্যবহারকারী


Al-Barr

>>>The One who is kind to His creatures, who covered them with His sustenance and specified whoever He willed among them by His support, protection, and special mercy.

>>>The Benefactor, The Beneficent, the Pious.


ফযিলতঃ যেই ব্যক্তি মদপান, ব্যভিচার ইত্যাদির ন্যয় দুষ্কর্মে লিপ্ত সেই ব্যক্তি যদি প্রত্যহ ৭ বার এই নাম পাঠ করে, তাহলে ইনশা আল্লাহ্ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবেন। যেই ব্যক্তি দুনিয়ার ভালবাসায় অন্ধ হয়ে যায় সেই ব্যক্তি যদি এই নাম অধিক মাত্রায় পাঠ করে তাহলে দুনিয়ার ভালবাসা কমে যাবেন। যেই ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরেই ৭ বার এই নাম পড়ে দম করে আল্লাহ তাআলার হাতে সোপর্দ করে দিবে, ইনশা আল্লাহ্ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। ইনশাআল্লাহ 


৮০. আত-তাওয়াবু (التواب) – অধিক তওবা গ্রহণকারী


At-Tawwab

>>>The One who grants repentance to whoever He willed among His creatures and accepts his repentance.

>>>The Acceptor of Repentance, The Forgiver, the Relenting.


ফযিলতঃ যেই ব্যক্তি চাশতের নামাজের পর ৩৬০ বার এই নাম পাঠ করবেন, ইনশা আল্লাহ্ তাহার সত্যিকার তওবা নসীব হবে। যেই ব্যক্তি বেশি পরিমানে এই নাম পড়তে থাকবেন, ইনশা আল্লাহ তাহার সমস্ত কাজ সহজ হয়ে যাবে। যদি কোন জালেমের উপর এ নাম ১০ বার পড়ে দম করা হয়। তাহলে তার হাত থেকে নিস্তার লাভ করবেন।


৮১. আল-মুনতাকিমু (المنتقم) – প্রতিশোধ গ্রহণকারী


Al-Muntaqim

>>>The One who victoriously prevails over His enemies and punishes them for their sins. It may mean the One who destroys them.


ফযিলতঃ যেই ব্যক্তি সত্যের উপর অবস্থান কারি কিন্তু শত্রুর ৭০  সাথে পেরে উঠছে না, সেই ব্যক্তি যদি ৩ জুমা পর্যন্ত বেশি পরিমানে ইয়া-মুনতাকিমু নাম পাঠ করে আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবে। ইনশাআল্লাহ 


৮২. আল-আফুও (العفو) – মহামার্জনাকারী


Al-‘Afuww

>>>The One with wide forgiveness.

>>>The Forgiver,  the Pardoner, the effacer


ফযিলতঃ যেই ব্যক্তি বেশি মাত্রায় আল-আফুও) পাঠ করবেন আল্লাহ তাআলা  তাহার গোনাহ সমূহ মার্জনা করে দিবেন। ইনশাআল্লাহ 


৮৩. আল-রা’ফুউ (الرؤوف) – মহা স্নেহপরায়ণ


Ar-Ra’uf

>>>The One with extreme Mercy. The Mercy of Allah is His will to endow upon whoever He willed among His creatures.

>>>The merciful, the Ever Indulgent.


ফযিলতঃ- যেই ব্যক্তি অধিক পরিমানে এই নাম পাঠ করতে থাকবেন, ইনশা আল্লাহ সমস্ত মাখলুক তাহার প্রতি সদয় হবেন এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবেন। যেই ব্যক্তি ১০ বার দরূদ শরীফ এবং ১০ বার এই নাম পাঠ করবেন, তাহার গোস্সা দূরীভূত হবেন। আর অন্য কোন ভীষণ রাগী ব্যক্তির ওপর এই নাম পড়ে দম করলে তার রাগ চলে যাবেন।


৮৪. মালিকুল (مالك الملك) – বাদশার বাদশা


Malik Al-Mulk

>>>The One who controls the Dominion and gives dominion to whoever He willed.

>>>The Ruler of the Kingdom, king of the Universe


ফযিলত: যেই ব্যক্তি সর্বদা ইয়া মলিকুল মুলক) পাঠ করবেন। আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখা পেক্ষী করে দিবেন। সে আল্লাহ তাআলা ব্যতিত কোন কিছুর প্রতি নির্ভরশীল থাকবেন না।


৮৫. যুল জালালি ওয়াল ইকরাম (ذو الجلال والإكرام) – মহত্ত্ব ও নেয়ামতের মালিক


Zul-l-Jalal wal-Ikram

>>>The One who deserves to be Exalted and not denied.

>>>Lord of Majesty and Generosity


ফযিলতঃ যেই ব্যক্তি বেশি পরিমানে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম) পাঠ করবেন। আল্লাহ তাআলা তাহাকে ইজ্জত সম্মান ও মাখলুক থেকে অমুখাপেক্ষী তা দান করবেন।


৮৬. আল-মুকসিতু (المقسط) – আদল-ইনসাফ প্রতিষ্ঠাকারী


Al-Muqsit

>>> The One who is Just in His judgment.

>>> The Just, the Equitable


ফযিলতঃ যেই ব্যক্তি প্রত্যহ এই নাম পাঠ করবেন সে ইনশা আল্লাহ। 

শয়তানের কু প্ররোচনা ""ওয়াস ওয়াসা"" থেকে নিরাপদে থাকবেন। যদি কোন বৈধ ও খাস উদ্দেশ্যে ৭ বার এই নাম পাঠ করে, তাহলে সে উদ্দেশ্য সফল হবে। ইনশাআল্লাহ 


৮৭. আল-জামি’উ (الجامع) – সবাইকে একত্রকারী


Aj-Jami’

>>> The One who gathers the creatures on a day that there is no doubt about, that is the Day of Judgment.

>>>The Collector, the comprehensive, Gatherer


ফযিলতঃ যেই ব্যক্তি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিক্ষিপ্ত হয়ে যায়। সে চাশতের সময় গোসল করবে এবং আকাশের দিকে মুখ করে ১০ বার ইয়া-জামি’উ) পাঠ করবেন এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবেন এবং সর্ব শেষে উভয় হাত মুখের ওপর ফিরাবেন। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে।


যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে পাঠ করবেঃ-


***আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিইয়াও মিল লা রইবা ফীহি ইজমা যাল্লাতি…


***আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিইয়াও মিল লা রইবা ফীহি ইজমা যাল্লাতি….


ইনশা আল্লাহ এতে করে হারানো জিনিস পাওয়া যাবেন। এবং বৈধ ভালবাসার জন্য ও এই দোয়া অতুলনীয়।


৮৮. আল-গানিয়্যু (الغني) – বড় অভাবমুক্ত ও বেপরোয়া


Al-Ghanee

>>>The One who does not need the creation.

>>>The rich, the all sufficing, Self-Sufficient

ফযিলতঃ- যেই ব্যক্তি প্রত্যহ ৭০ বার ইয়া গানিয়্যু) পাঠ করবেন আল্লাহ তাহার ধন-সম্পদে বরকত দান করবেন।। সে কারুর মুখাপেক্ষী হয়ে থাকবেন না… যেই ব্যক্তি কোনো জাহেরি বাতেনি ব্যাধি অথবা বালা মসিবতে পতিত হবে সে *ইয়া গানিয়্যু পাঠ করবে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের ওপর দম করলে ইনশা আল্লাহ মুক্তি পাবেন। ইনশাআল্লাহ 


৮৯. আল-মুগনী (المغني) – অভাবমুক্ত ও ধনী করা মালিক


Al-Mughnee

>>>The One who satisfies the necessities of the creatures.

>>>The Enricher, sufficer, the bestower.


ফযিলতঃ- যেই ব্যক্তি প্রথমে ও শেষে ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন  ১,১১১ বার অজিফার মতো এই নাম পাঠ করবেন… আল্লাহ তায়ালা তাহাকে জাহেরি বাতেনি ধন দান করবেন। ইনশা আল্লাহ  ফযরের নামাজের পর অথবা এশার নামাজের পর পাঠ করবে। এর সাথে সূরা মুজ্জাম্মেল ও তিলাওয়াত করবেন ।


৯০. আল-মানি’উ (المانع) – থামিয়ে দেয়ার অধিকারী


Al-Mani’

>>>The Supporter who protects and gives victory to His pious believers. Al-Mu’tiy

>>>The Withholder

>>>The Preventer, the prohibiter, the defender.


ফযিলতঃ-কোন ব্যক্তির  যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়। তাহলে বিছানায় শোইবার সময় ১০ বার এই নাম পাঠ করবেন। ইনশা আল্লাহ ঝগড়া ও মনমালিন্যের অবসান হবে এবং কি পারস্পারীক ভালোবাসা বৃদ্ধি পাবেন। যেই ব্যক্তি বেশি বেশি এই নাম পড়বেন, সে ইনশা আল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবেন। যদি বিশেষ কোন বৈধ উদ্দেশ্যে এই নাম পাঠ করে তা ও হাসিল হবেন। ইনশা আল্লাহ 


 ৯১. আয্-যর (الضار) – যন্ত্রনাদানকারী, ক্ষতিসাধনকারী, উৎপীড়নকারী


Ad-Darr

>>>The One who makes harm reaches whoever He willed.

>>>The Distresser , The afflictor, the bringer of Adversity.


ফযিলতঃ- প্রত্যেক শুক্র বার রাত্রে এই নাম একশত বার পাঠ করলে সর্ব প্রকার বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।


৯২.  আন নাফিই’ ( ٱلْنَّافِعُ) – কল্যাণকারী


An-Nafi’

>>>The One who gives benefits to whoever He wills.

>>>The Beneficial Benefactor


ফযিলতঃ- মনের বাসনা/ইচ্ছে লাভ করার ইচ্ছা থাকলে এই নাম মনে মনে পড়লে সিদ্ধিলাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কিনার সময় ৪১ বার এই নাম পাঠ করলে ব্যবসা লাভবান হবেন। ইনশাআল্লাহ 


৯৩.  আন নূর (ٱلْنُّورُ) – পরম আলো


An-Nur

>>The One who guides.

>>>The Light


ফযিলতঃ- পৃথক-পৃথক অক্ষরে এই নাম লিখে এর ধোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদকম্প রোগীকে সেবন করালে আরোগ্য লাভ হয় এবং বেদনা স্থানে রাখলে বেদনা উপশম হবেন। ইনশাআল্লাহ


৯৪.  আল হাদী (ٱلْهَادِي) – পথ প্রদর্শক


Al-Hadi

>>>The One whom with His Guidance His believers were guided, and with His Guidance the living beings have been guided to what is beneficial or them and protected from what is harmful to them.

>>>The Guide


ফযিলতঃ- এ নাম কেউ পাঠ করলে ভুল ভ্রান্তি হতে মুক্ত থাকা যাবে ইনশা আল্লাহ । জ্ঞান-বুদ্ধি দূর-দরশিতা বৃদ্ধি পায়।


৯৫.  আল বাদীই (ٱلْبَدِيعُ) – অতুলনীয়


Al-Badi’

>>>The One who created the creation and formed it without any preceding example.

>>>The Wonderful, the maker, Incomparable


ফযিলতঃ- এ নাম এক হাজার বার পাঠ করলে মনের বাসনা ও দুঃখ-কষ্ট নিবারন হয়। ইনশা আল্লাহ 


৯৬.  আল বাক্বী (ٱلْبَاقِي) – চিরস্থায়ী, অবিনশ্বর


Al-Baqi

>>>The One that the state of non-existence is impossible for Him.

>>>The Enduring, the Everlasting, the eternal


ফযিলতঃ- মনযোগের সাথে এই নাম একশ বার পাঠ করলে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বাগানে পোকা  মাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নতুন মাতির পাত্রের চারটি চারায় এ ইসমতুকু লিখে বাগান / ক্ষেত এর ৪ কোনায় পুঁতলে বাগান / ক্ষেত নিরাপদ থাকবে ইনশাআল্লাহ 


৯৭.  আল ওয়ারিস (لْوَارِثُ) – উত্তরাধিকারী


Al-Warith

>>>The One whose Existence remains.

>>>The Inheritor, The Heir


ফযিলতঃ- মাগরিব ও এশার নামাজের ওয়াক্তের মধ্যবর্তী সময়ে এক হাজার বার এই নাম পাঠ করলে মন হতে দুশ্চিন্তা, ভয় ও কষ্ট দূর হয়।


৯৮.  আর রাশীদ (ٱلْرَّشِيدُ) – সঠিক পথ প্রদর্শক


Ar-Rashid

>>>The One who guides.

>>>>The Rightly Guided, The Conscious, the Guide


ফযিলতঃ- সর্বদা এশার নামাজের পর এই নাম একশ বার পাঠ করলে সকল ইবাদাত কবুল হবে ইনশাআল্লাহ ।


৯৯. আস সাবুর (ٱلْصَّبُورُ) – অত্যাধিক ধর্য্য ধারণকারী


As-Sabur

>>The One who does not quickly punish the sinners.

>>>The most Patient, the Enduring.


ফযিলতঃ- প্রত্যহ সূর্যদয়ের পূর্বে এই নাম একশ বার করে পাঠ করলে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসেনা।




❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

আল্লাহ তাআলার ৯৯টি  নামের গুরুত্ব

ঈমানের স্তম্ভ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলার ৯৯ নাম ও গুণাবলির উপর ইমান আনা । এছাড়াও রুকুন গুলোর মধ্যে আরো হচ্ছে মহান আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান,  তিনিই আমাদের রব।তাহার প্রভুত্বের উপর ঈমান, তিনিই একমাত্র স্রষ্টা,  একমাত্র আল্লাহ তাআলার ই ইবাদাত করতে হবে তাঁর উপর ঈমান আনা।


আল্লাহ তাআলার  ৯৯ নামের ফজিলত অপরিসীম। আল্লাহ..শব্দ টি উচ্চারন করলে মনে ১ ধরনের প্রশান্তি অনুভব হয়ে থাকে। পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফ মতে আল্লাহ তাআলার ৯৯ টা গুণ-বাচক নাম আছে । আল্লাহ তা’ আলা আমাদের কে এ সকল নামের মাধ্যমে তাঁর নিকট দোয়া প্রার্থনা করতে বলেছেন।

তাওহীদের ৩ প্রকারের মধ্যে ১টি নাম ও গুনের ক্ষেত্রে আল্লাহ তা’আলা কে এক ও অদ্বিতীয় মানা। তাওহীদ ৩ প্রকার হল – তাওহিদুর রুবুইয়্যাহ+(প্রভুত্বের একত্ব), তাওহিদুর উলুহিয়্যাহ+(ইবাদাতের ক্ষেত্রে একত্ব), তাওহিদুর আসমা-ওয়াস-সিফাত+(নাম ও গুনের ক্ষেত্রে একত্ব)। আসমা-ওয়াস-সিফাত এর গুরুত্ব অপরিসীম।



মন্তব্যসমূহ